নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও রোগীদের সুবিধা-অসুবিধার বিষয়গুলি খতিয়ে দেখতে মঙ্গলবার আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে ।পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, রোগীদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা ও চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সচিব বিভিন্ন পরিষেবার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।
akb tv news
23.06.2026

