আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ৫ই জুন রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।। মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ৫ই জুন রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এখন প্রস্তুতি চলছে জোর কদমে। এনিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ২২তম প্লেনারি সেশন গত বছর অনুষ্ঠিত হয়েছিল ত্রিপুরায়। এবছর ২৩তম প্লেনারি সেশন হবে মেঘালয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৪ঠা জুন মেঘালয়ে যাবেন। এরপর ৫ই জুন তিনি ত্রিপুরায় আসবেন। এখানে এসে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সীমান্তের বিভিন্ন জায়গায় তিনি যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, যেহেতু সময় খুব বাধাধরা থাকে, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে এসে কিছু কিছু জায়গায় যাবেন। এরপরই তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। বিশেষ করে ফেন্সিং সিস্টেমের জন্য তিনি এখানে আসছেন বলে মুখ্যমন্ত্রী জানান।

     





    akb tv news 

    02.06.2026

    3/related/default