নিজস্ব প্রতিনিধিঃ
দল
থেকে বহিষ্কারের পর বিস্ফোরক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার নাম না করে তৃণমূলের
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
নিশানা বহিষ্কৃত বিধায়কের। তাঁর তোপ, “আমাদের নিরাপত্তা চাইতে হয়নি। তাঁকে চাইতে
হয়েছে, যাঁকে জনগণ রক্ষা করবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজ বিপদের মুখে। পিছনে
দায়ী অভিষেক। নাম না করে একথাও বলেন তিনি। তাঁর আরও মন্তব্য, “আমি গদ্দার হতে
পারি। চোর নই। আমাকে কেউ চোর বলছে না।”সোনারপুরে
জনরোষে আক্রান্ত হওয়ার পর সাংসদ হিসাবে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন কি না, ঠিক করবে স্বরাষ্ট্র
মন্ত্রক। এই আবহে মঙ্গলবার সকালে বিধানসভা যাওয়ার আগে, অভিষেককে আক্রমণ করলেন
বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এত বড় জননেতা ২৬ দিন
বাইরে বেরুতে পারেননি। আমি গদ্দার হতে
পারি। চোর নই। বিধানসভা এলাকায় যাচ্ছি অতিরিক্ত নিরাপত্তা নেই। আমাকে কেউ চোর বলছে
না।”দলবিরোধী কাজে তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতর আরও দাবি, কর্পোরেট
ধাঁচে দলকে তৈরি করার চেষ্টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল স্তরের এই দলকে
শেষ করে দিল। তৃণমূলের একাধিক দুর্নীতি তিনি অস্বতিবোধ করলেও নেত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা অটুট বলে জানিয়েছেন তিনি। ঋতব্রত বলেন, “মমতা
বন্দ্যোপাধ্যায়ের মত নেত্রী খুব কম আছেন। উনার প্রতি আমার শ্রদ্ধা ছিল, আছে,
থাকবে।”
akb tv news
02.06.2026

.jpg)