আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চুরি যাওয়া স্বর্ণালংকার ও মোবাইল প্রকৃত মালিকদের হাতে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    চুরি যাওয়া স্বর্ণালংকার ও সামগ্রী উদ্ধারে ফের সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। রবিবার আদালতের নির্দেশ অনুসারে উদ্ধার হওয়া প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ১৮০ গ্রাম স্বর্ণালংকার এবং ২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।এই উপলক্ষে  এদিন পশ্চিম থানায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার এসপি নমিত পাঠক, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিরা।এসপি জানান, গত ২৩শে  এপ্রিল ও ৯ই মে দায়ের হওয়া দুটি পৃথক চুরির মামলায় এই সামগ্রী উদ্ধার করা হয়েছে।  ইতিমধ্যে ওই মামলা গুলিতে ১০ জনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এদিকে, উদ্ধার হওয়া সামগ্রী ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকৃত মালিকরা।








    akb tv news 

    07.06.2026

     


    3/related/default