নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গো গ্রিন সংস্থার উদ্যোগে রবিবার রাজধানীর প্রাসাদ
চত্বরের সামনে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের
বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচি সংগঠিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক
মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অংশগ্রহণকারীরা
বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান
মেয়র।
akb tv news
07.06.2026

