নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন বিশ্রামগঞ্জ জেলা শাসক অফিস এবং এসপি অফিসের ঠিক পেছনে সিপাহীজলা জেলা আদালতের পাশে বাঁশ তলী এডিসি ভিলেজের ননজলা এলাকায় হয় এই অনুষ্ঠান। ৪৩ কোটি টাকা ব্যয়ে ১০০ সজ্জা বিশিষ্ট হাসপাতাল হবে এখানে। ৩৫ কানি জায়গা জুড়ে হবে এই হাসপাতাল। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক, স্বাস্থ্য ও পূর্ত দফতরের সচিব কিরণ গিত্তে, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ও স্থানীয় বিধায়ক-বিধায়িকারা সহ আরও অনেকে। এদিন ইট লাগিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি তার ভাষণে বলেন, আমাদের সরকার হল উন্নয়নমুখী সরকার। সরকার শুধু শহর না, গ্রাম এবং পাড়ায় পাড়ায় উন্নয়ন করছে।সরকার এখন ঘরে ঘরে পৌঁছে গেছে।আমরা মানুষের মুখে হাঁসি ফুটাতে চাই। সরকার শুধু মানুষের উন্নয়ন চাই।আর সেই লক্ষ্যেই আমরা কাজ করছি বলে মুখ্যমন্ত্রী জানান।
akb tv news
25.06.2026

