আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘পড়াই কমাই দাবাই’ নামে দেড় মাসের আন্দোলনে প্রদেশ কংগ্রেস।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস।এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত  ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা জানান, ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে আগামী সেপ্টেম্বর থেকে এস আই আর প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে বি এল ও-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাইয়ের কাজ করছেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশনের কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে তিনি জানান।তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় শাসকদলের নেতৃত্বে বি এল ও-দের নিয়ে বৈঠক করে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এতে এস আই আর প্রক্রিয়ার নিরপেক্ষতা  প্রশ্নের মুখে পড়ছে বলে দাবি করেন তিনি।প্রদেশ কংগ্রেসের দাবি, বি এল ও-দের প্রস্তুত করা বুথ ভিত্তিক খসড়া রিপোর্ট ই আর ও-র কাছে পাঠানোর আগে স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে পর্যালোচনার জন্য দেওয়া হোক। পাশাপাশি সেপ্টেম্বরে এস আই আর চলাকালীন দাবি, আপত্তি, সংযোজন ও বিয়োজনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি খসড়া ভোটার তালিকা ওয়ার্ড অফিস, গ্রাম পঞ্চায়েত, এডিসি ভিলেজ কাউন্সিল, তহশিল ও এসডিএম অফিসে জনসাধারণের জন্য প্রকাশ করারও দাবি জানানো হয়।আশীষ কুমার সাহা অভিযোগ করেন, বিভিন্ন নিয়োগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন করলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, এই বিষয়েও দল আইনি ও গণতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাবে।এছাড়া এন ই ই টি, এস এম সি-সহ বিভিন্ন শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত ইস্যু এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ‘পড়াই কমাই দাবাই নামে দেড় মাসব্যাপী রাজ্যজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস। ৬০টি বিধানসভা কেন্দ্রেই এই কর্মসূচি পালন করা হবে বলে  জানানো হয়।আগামী ২রা জুলাই বিদ্যুৎ বিল বৃদ্ধি ও বিদ্যুৎ পরিষেবার বিভিন্ন সমস্যার প্রতিবাদে রাজ্যব্যাপী গণঅবস্থান কর্মসূচিরও ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন  কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।







    akb tv news 

    26.06.2026


    3/related/default