আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মৃতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী llAKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আজ থেকে ৯ মাস আগে তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল ৪১ জনের। সেই ঘটনার এতদিন পর কারুরে পা রাখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। শুক্রবার এই সফরে মৃতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি অতীত স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। পাশাপাশি সেদিনের দুর্ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।শুক্রবার কারুরে সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বিজয় বলেন, ‘সেদিনের ঘটনা আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। ওই দিন আমরা শুধু আমাদের সমর্থকদের হারাইনি, পরিবারের সদস্যদের হারিয়েছি। এই ক্ষতি কোনওভাবেই পূরণ হওয়ার নয়।’ পাশাপাশি পুলিশের সমালোচনা করে বিজয় বলেন, “সেই জনসভায় আমি পুলিশের উপর বিশ্বাস রেখেছিলাম। ভেবেছিলাম ওরা গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। পুলিশ আমাদের বলতে পারত, ভিড় বাড়ছে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই সমাবেশ বাতিল করার অধিকার ছিল ওদের। কিন্তু তা না করে ওরাই আমাদের হাইওয়ে পর্যন্ত এগিয়ে দেয়। ওরা আশঙ্কার কথা জানালে দলও প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারত।”







    akb tv news 

    10.07.2026

    3/related/default