আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সুগন্ধি লেবু ও কুইন আনারসের বিদেশে রপ্তানির আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করলেন মন্ত্রী রতন লাল নাথ ll AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধি,

    রাজ্যের কৃষি ও উদ্যান পালন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার এ.ডি. নগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরার বিখ্যাত কালিখাসা, সুগন্ধি লেবু এবং কুইন আনারসের বিদেশে রপ্তানির জন্য আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করেন । অনুষ্ঠানে মন্ত্রী কৃষি ও উদ্যান পালন খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সংশ্লিষ্ট মহলের মতে, এই চুক্তিগুলির ফলে রাজ্যে কৃষিভিত্তিক শিল্প, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিপণন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে কৃষি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই সম্পর্কে এদিন মন্ত্রী সংবাদ মাধ্যমে তিনি জানান, ইতিমধ্যেই শুধু মাত্র কৃষি ক্ষেত্রে ১ হাজার ১১৭ কোটির মৌ স্বাক্ষর করা হয়েছে বিশ্বমানের একটি সংস্থার সাথে। এছাড়া আরও ৮ থেকে ৯শ কোটি টাকার মৌ স্বাক্ষর হবার কথা রয়েছে। শুধু মাত্র এগ্রি সেক্টরেই। এ পর্যন্ত কৃষি ক্ষেত্রে ২৯ টি মৌ হয়েছে বলে জানান তিনি।







    akb tv news 

    10.07.2026

    3/related/default