নিজস্ব প্রতিনিধি,
একটানা ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন তিনি। উপস্থিত ছিলেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি। অনশন প্রত্যাহারের সময় ওয়াংচুকের দিকে জলের গ্লাস বাড়িয়ে দেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা, তাঁকে উঠে বসতে সাহায্য করেন মন্ত্রী জিতেন্দ্র সিং।গত ২৮ শে জুন থেকে নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে এবং শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। টানা অনশনের কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে প্রথমে তাঁকে সফদরজং হাসপাতালে এবং পরবর্তীতে দিল্লি হাইকোর্টের নির্দেশে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অনশন চলাকালীন তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে যায়।
akb tv news
24.07.2026

