আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার ll AKB TV News

    আরশি কথা



    নিজস্ব প্রতিনিধিঃ 

    রাস্তা অতিক্রম করার সময় বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ৬৫ বছরের এক বৃদ্ধার! ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মেলাঘর থানা এলাকার কলমখেত মুড়াপাড়া তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে। মৃত বৃদ্ধার নাম চন্দ্রবান বিবি। ঘটনার পর ঘাতক বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় l এদিকে, খবর পেয়ে তদন্তে নেমেছে মেলাঘর থানার পুলিশ। জানা গেছে, এদিন দোকান থেকে কাজকর্ম সেরে রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলেন চন্দ্রবান বিবি। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইক সজোরে ধাক্কা মারে তাঁকে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন চন্দ্রবান বিবি।তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান মেলাঘর হাসপাতালে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা কালবিলম্ব না করে তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।





    Akb tv news 

    24.07.2026

    3/related/default