নিজস্ব প্রতিনিধি,
ভারতের শক্তি বাড়ল l পাকিস্তান ও চিনকে শঙ্কিত করে শক্তি বাড়াল ভারত। শুক্রবার ওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপে সফল হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ‘কুশা’-র পরীক্ষা। শুক্রবার এই পরীক্ষা করল দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র ‘কুশা’ ভারতের আকাশ প্রতিরক্ষাকে অনেকাংশে বাড়িয়ে দিল। যুদ্ধবিমান, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র, মানববিহীন ড্রোন এবং বড় আকারের নজরদারি বা সামরিক বিমানে দূর থেকে আঘাত হানতে সক্ষম। ডিআরডিও-র সফল পরীক্ষার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট সমস্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
akb tv news
24.07.2026

