নিজস্ব প্রতিনিধি,
এবার থেকে আদালতে মামলার শুনানির অংশ কেটে ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা, আপলোড করা ও শুনানির অডিয়ো ও ভিডিয়ো রেকর্ডিং মানিটাইজেশন করা নিষিদ্ধ করল দেশের সুপ্রিম কোর্ট। শুক্রবার অন্তর্বর্তী অর্ডার পাশ করে এই নির্দেশ দেওয়া হয়। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চের তরফে বলা হয়েছে শুনানির কোনও অডিয়ো-ভিডিয়ো পাবলিক প্ল্যাটফর্মে আপলোড করার আগে বাধ্যতামূলকভাবে আদালতের অনুমতি লাগবে।সংশ্লিষ্ট হাইকোর্টের রেজিস্ট্রারার জেনারেল বা সেক্রেটারি জেনারেলের আগাম অনুমতি ছাড়া বিচার প্রক্রিয়ার অডিয়ো বা ভিডিয়ো রেকর্ডিং থেকে কোনও অংশ বের করা, পরিবর্তন করা, প্রচার করা, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে পোস্ট, পুনরায় পোস্ট, আপলোড বা সেগুলি থেকে আর্থিক লাভের উদ্দেশ্যে ব্যবহার (মনিটাইজেশন) করা যাবে না বলে জানিয়েছে আদালত।”
akb tv news
24.07.2026

