নিজস্ব প্রতিনিধি,
জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে হাসপাতালের চিকিৎসকদের কোন সমস্যা নেই। এক্ষেত্রে যত সমস্যা বিরোধীদের। সরকার চিকিৎসকদের সাথে তাদের এসোসিয়েশনের সাথে কথা বলেই তবে এব্যাপারে ঘোষণা করেছে। চিকিৎসকদের যা যা দাবি অর্থাৎ তাদের প্রমোশন , বেতন কাঠামো , ইনসেন্টিভ থেকে শুরু করে যা যা চাওয়া হয়েছে সব দাবি রাজ্য সরকার পুরন করবে। দেখা গেছে যে হাসপাতালের শুধু বিশিষ্ট কয়েকজন চিকিৎসকই প্রাইভেট প্রাকটিসের সাথে যুক্ত আছেন। এতে বিশেষ কোন সমস্যা হবার কথা নয়। শুক্রবার পশ্চিম ত্রিপুরার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কাছে কুরি পুকুরের বাগমারায় একটি হসপিটাল’-এর উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন রাজ্য থেকে বাইরে রেফারের সংখ্যা এখন অনেক কমেছে। রাজ্য সরকার এইমস এর সাথে মৌ স্বাক্ষর করেছে। বিশেষ করে টেলি মেডিসিন পরিষেবার ক্ষেত্রে। যাতে রাজ্য থেকে রোগীদের বাইরে যেতে না হয়।
akb tv news
10.07.2026

