আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গাল বেয়ে চিবুকের ভাঁজে ।। কবিতা ।। আরণ্যক বসু ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    গাল বেয়ে চিবুকের ভাঁজে 



    (সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে 

    তমালকুঞ্জপথে সজল ছায়াতে...

    গীতবিতান, প্রকৃতি--২৬)


    দুই ভুরুর ঠিক মাঝখানে , 

    মেঘ জমিয়েছো। 

    একমুঠো ঘন কালো আকাশের ক্যানভাসে অপূর্ব আড়ম্বর !

    তবু ,বৃষ্টি হয়ে ঝরে যাচ্ছে না।

    তোমার চোখের পাতা থেকে, , 

    তাপ দগ্ধ ফুটিফাটা মাঠে, প্রান্তরে।


    নারী ,তুমি আসন্ন বীজতলা হয়ে, জলভরা নিচু মেঘ নিয়ে এসো; ছোট্টো কপালে আর 

    গাল বেয়ে চিবুকের ভাঁজে।


    তারপরে, নারী হৃদয়ের সব ভালোবাসা ঢেলে 

    বৃষ্টি বৃষ্টি বৃষ্টি করে দাও তাকে। 

    ছড়ানো দিগন্তের সব মাঠে,ঘাটে;

    জ্বলে পুড়ে খাক প্রিয় হৃদয়ের 

    গভীর গোপন মর্মমূলে। 


    নারী , তুমি মেঘ প্রার্থী হও, 

    নারী , তুমি বারিধি ধারন করো, 

    নারী , তুমি ঢল নামা আষাঢ় সন্ধ্যা হয়ে যাও। 


    এ আমির আবরণ,আভরণ সব মুছে ফেলে ,

    ব্যর্থ কবিও আজ সেই প্রতীক্ষাতে !


    আরণ্যক বসু


    আরশিকথা সাহিত্য


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১১ই জুলাই ২০২৬


     

    3/related/default