রবিবার আগরতলার দুর্গাবাড়ির নাটমন্দিরে রাষ্ট্রগীত ‘বন্দে মাতরম্’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে ‘বন্দে মাতরম্’ গীত-পরিবেশন প্রতিযোগিতার আয়োজন করেছিল অখিল ভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী-র পশ্চিম ত্রিপুরা জেলা সমিতি। এই রকম উদ্যোগ রাজ্যে সম্ভবত প্রথম। এমন উদ্যোগ আগে কোথাও দেখা যায়নি। শৈশব কিশোর কিশোরীর মনে জাতীয়তাবোধের সঞ্চারিত করার জন্য তা একটি মহতী উদ্যোগ। রাষ্ট্রগীত ‘বন্দে মাতরম্’-এর সার্ধশতবর্ষ (১৫০ বছর) উদযাপন উপলক্ষে সংস্কার ভারতী, পশ্চিম ত্রিপুরা জেলা সমিতি একটি ‘বন্দে মাতরম্’ গীত-পরিবেশন প্রতিযোগিতা-র আয়োজন করেছে।
এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯ জুলাই ২০২৬ (রবিবার) দুর্গাবাড়ি প্রাঙ্গণ, আগরতলা, পশ্চিম ত্রিপুরা-য়। প্রতিযোগীদের সকাল ৮টা থেকে নিবন্ধন শুরু হয় এবং সকাল ৯টা থেকে প্রতিযোগিতা আরম্ভ হয় । কচিকাচা থেকে আরম্ভ করে ২১ বছর পর্যন্ত প্রতিযোগীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে দৃঢ় চিত্তে গর্বের সাথে রাষ্ট্রগীত পরিবেশন করে। ভারতের জাতীয় চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং দেশপ্রেমের অন্যতম প্রেরণার উৎস ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে নবীন ও প্রবীণ শিল্পীদের মধ্যে দেশাত্মবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ এবং জাতীয় চেতনাকে আরও সুদৃঢ় করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সংস্কার ভারতী, পশ্চিম ত্রিপুরা জেলা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই মহতী ও ব্যতিক্রমী প্রয়াস ছিল সাড়া জাগানো ও জনসচেতনতা তৈরির প্রয়াস।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৯শে জুলাই ২০২৬

