আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বনমহোৎসব ঘিরে পরিবেশ সচেতনতায় সাইকেল র‍্যালিঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    পরিবেশ এর ভারসাম্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করছে বনদপ্তর। রাজ্যের বিভিন্ন জায়গায় এখন বনমহৎসব চলছে। এর মাধ্যমে বৃক্ষ রোপন করা হচ্ছে। বন দপ্তর সারা রাজ্যেই এই কাজ করছে। একথা জানালেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।  পরিবেশ রক্ষায় সবুজ বার্তা। 


    ৭৭'তম রাজ্যভিত্তিক বনমহোৎসবকে  কেন্দ্র করে আগরতলার  হেরিটেজ পার্ক থেকে বনকর্মীদের নিয়ে এক  সাইকেল রেলি অনুষ্ঠিত হয় রবিবার । রেলিটি সিপাহিজলা গিয়ে শেষ হয়।পতাকা নাড়িয়ে  এই সাইকেল রেলির  উদ্বোধন করেন বনমন্ত্রী । এছাড়াও  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।



    এই দিন মোট ৫৪ জন সাইকেল  র‍্যালিতে অংশগ্রহণ করেন। মন্ত্রী বলেন, রেলির মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যেন জ্বালানি তেল এর ব্যবহার কমিয়ে যতটা সম্ভব সাইকেল ব্যবহার করা হয়।  মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতেই এই রেলির আয়োজন। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনে বিশেষ গুরুত্ত দেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৯শে জুলাই, ২০২৬


     

    3/related/default