আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    নয়া পর্যবেক্ষণ। ক্ষোভ বা বিরক্তির বহিঃপ্রকাশের জন্য অনেক সময় অশালীন শব্দবন্ধ ব্যবহার করে ফেলেন অনেকে। তবে সেই গালিগালাজ নিতান্তই ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। সেটা বিশেষ পরিস্থিতি ছাড়া অপরাধ হিসাবে গণ্য করা যাবে না। এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত বলছে, কোনও গালাগাল যতই অশ্রাব্য বা শালীনতার মাত্রা ছাড়াক না কেন, সেটাকে বিশেষ পরিস্থিতি ছাড়া অশালীনতার অপরাধের আওতায় ফেলা যাবে না।সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ এক মামলার প্রেক্ষিতে বলছে, “কোনও গালিগালাজ যতই অশ্লীল, অশ্রাব্য বা আপত্তিকর হোক, সেটাকে অশ্লীলতার দায়ে অপরাধ হিসাবে দেগে দেওয়া যাবে না, যতক্ষণ না তাতে কারও প্রবল যৌন ইচ্ছা প্রকাশ পায়, বা সেই বক্তব্য কোনও ব্যক্তিকে কলুষিত বা লাঞ্চিত করার উদ্দেশ্যে বলা হয়।” এক্ষেত্রে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, যদি কাউকে স্রেফ ক্ষোভের বহিপ্রকাশের জন্য গালিগালাজ করা হয়, সেটা অপরাধ হিসাবে গণ্য হবে না। কিন্তু কাউকে কলুষিত করার উদ্দেশ্যে বা অসৎ যৌন উদ্দেশ্যের প্রকাশ পায় এমন গালিগালাজ করলে সেটা অপরাধ।





    akb tv news 

    19.07.2026


    3/related/default