আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভাষা আমাদের ঐতিহ্য বহন করে।। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বাংলা ৫ দশক এগিয়ে থেকে ভারতকে নেতৃত্ব দিয়েছে। রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ভাষা বিষয়ক জাদুঘর শব্দলোকের উদ্বোধনে এসে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার সংস্কৃতির ভূয়সী প্রশাংসা করেন। পাশাপাশি তিনি শব্দ ও ভাষার মাহাত্ম সম্পর্কেও পড়ুয়াদের অবগত করেন। তিনি জানান, মানুষ ভাষাকে নয়, ভাষা মানুষকে তৈরি করেছে। কোনও দেশের সাংস্কৃতিক অভিব্যক্তি ভাষা ছাড়া সম্ভব নয়। ভাষা থেকেই সংস্কৃতির উৎপত্তি। শব্দ- ভাষা ছাড়া সংস্কৃতি অসম্পূর্ণ। মাতৃভাষাকে যেন আমরা কখনও ভুলে না যাই সেই বার্তাও দেন অমিত শাহ। বাংলা সংস্কৃতির প্রশংসা করতে গিয়ে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন। তিনি জানান, আজ বাংলা ফের সোনার বাংলা হয়েছে। বাংলাই এমন জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন। ঋষি অরবিন্দের ব্যাপারে না পড়ে কখনও ভারতকে বোঝা যাবে না। বর্তমানে বাংলায় যা হচ্ছে সবকিছুর উপর কেন্দ্র নজর রাখছে বলেও জানান অমিত শাহ। তিনি আরও বলেন, “ভাষার মাধ্যমে কোনও দেশের সংস্কৃতি বোঝা যায়।  ভাষা আমাদের ঐতিহ্য বহন করে। আজ দেশের সংস্কৃতির বড় দিন। এই শব্দের জাদুঘর সেটাই করবে। দেশের সংস্কৃতি পুনরুদ্ধার করবে। আমাদের দেশে সংকীর্ণতার কোনও জায়গা নেই। আমরা কখনও কোনও মতাদর্শের উপর নিয়ন্ত্রণ করিনি। কারও বিচার ধারায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে চাইনি। সংকীর্ণতা ভারতীয় সংস্কৃতির চিহ্ন হতে পারে না। দেশের সংস্কৃতীর পুনরুদ্ধারের সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম শব্দ বিষয়ক জাদুঘরের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রাথমিক পর্যায়ে এদিন ৯ টি গ্যালারি খুলে দেওয়া হয়েছে। সেগুলি হল- ১) আদি শব্দ, ২) মাতৃভাষা, ৩) নব-রস, ৪) ভাষার বিবর্তন, ৫) প্রতিটি ভাষায় মহাপুরুষদের অবদান, ৬) মৌখিক ঐতিহ্য, ৭) প্রদর্শন (পারফর্মিং), ৮) সর্বজনীন সংলাপ, ৯) পাবলিক লাইব্রেরির ইতিহাস। স্বীকৃত ২২টি ভাষার শব্দভাণ্ডার, ধ্বনির বিবর্তন এবং ভাষার ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। অডিও-ভিজুয়াল প্রদর্শনী, ডিজিটাল ডিসপ্লে, ইন্টারঅ্যাকটিভইনস্টলেশন এবং বিভিন্ন ভাষার প্রাচীন ও আধুনিক উচ্চারণের তুলনামূলক উপস্থাপনা দর্শকদের সামনে ভাষার এক নতুন জগৎ। জাদুঘরের অন্যতম আকর্ষণ হল, একটি নির্দিষ্ট শব্দের শতাব্দীজুড়ে বিবর্তনের ধারাকে অনুসরণ করা যাবে। কোনও শব্দ হাজার বা ২০০০ বছর আগে কীভাবে উচ্চারিত হত, তার অর্থ কী ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে তার পরিবর্তন ঘটেছে, তার তথ্য ও নমুনা এখানে পাওয়া যাবে।




    akb tv news 

    19.07.2026


    3/related/default