আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বকেয়া ডিএ ৮৫ শতাংশ মেটাতে চেয়ে শীর্ষ আদালতে রাজ্য।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    কোন ভাবেই পিছু ছাড়ছে না মমতা এবং বাম জমানার ঋণের বোঝা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ১০০ শতাংশ নয়, এর ৮৫ শতাংশ মেটাতে চায় রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত স্টেটাস রিপোর্ট দিয়ে এমনটাই জানানো হয়েছে। একইসঙ্গে কীভাবে বকেয়া টাকা মেটানো হবে সেই পরিকল্পনার কথাও জানানো হয়েছে। আদালতের কাছে জমা দেওয়া ওই রিপোর্টে রাজ্য জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর তা দেওয়া হবে মোট চার কিস্তিতে। এক্ষেত্রে রাজ্যের যুক্তি, বিপুল আর্থিক বোঝা রয়েছে রাজ্যের উপর। সেই কারণেই  ১৫ শতাংশ ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছে।প্রসঙ্গত,  রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ’র ১০০ শতাংশ মিটিয়ে দেওয়া নির্দেশ দেয় সুপ্রিম  কোর্ট। শুধু তাই নয়, রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানা গিয়েছে, আদালতের নির্দেশ মেনেই বুধবার এই সংক্রান্ত রিপোর্ট রাজ্যের তরফে জমা দেওয়া হয়। আর সেখানেই বেশ কিছুটা ছাড়ের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছে, বকেয়া ডিএ বাবদ রাজ্য সরকারি কর্মীদের মোট ১১ হাজার ৯৮৩ কোটি টাকা দিতে হবে। আর তা ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত।



     


    akb tv news 

    23.07.2026

     

    3/related/default