আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বুধবার আনুষ্ঠানিক ভাবে ঐতিহ্যবাহী সাতদিন ব্যাপী খার্চি পূজা ও মেলার সূচনা হয়। প্রথম দিনই  চৌদ্দ দেবতা মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জারি পূজা। মন্দিরের চন্তাই জানান, এই জারি পূজার মূল উদ্দেশ্য হলো জল শুদ্ধিকরণ, যা খার্চি পূজার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। পুরাতন আগরতলাস্থিত ঐতিহাসিক চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। পূজাকে কেন্দ্র করে মন্দির চত্বরকে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। রঙিন আলোকসজ্জা ও বিভিন্ন প্রস্তুতির মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়। প্রতি বছরের মতো এবারও সাতদিনব্যাপী খার্চি মেলায় দেশ-বিদেশ থেকে বহু সাধু-সন্ত, ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। মেলাকে ঘিরে ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা ও মেলায় অংশ নিতে পারেন। এদিন এই ঐতিহ্যবাহী খার্চি উৎসবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর বক্তব্যে উল্লেখ করেন এই চতুর্দশ দেবতা মন্দির সহ এই মন্দিরকে কেন্দ্র করে যাবতীয় পরিকাঠামোগত উন্নয়নে কাজ করে চলেছে রাজ্য সরকার। রাজ্যে ধর্মীয় পর্যটন বিকাশও যাতে বৃদ্ধি পায় সে লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। রাজ্য সরকার ঐতিহ্যকে সংরক্ষন করে উন্নয়নের প্র্রতি গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। এদিন প্রধানমন্ত্রীর বিরাসত ভি বিকাশ ভি দর্শনের কথা প্রসঙ্গ ক্রমে উল্লেখ করেন। রাজ্য সরকার সে লক্ষ্যেই কাজ করে চলেছে যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা যায়, বলে উল্লেখ  করেন মুখ্যমন্ত্রী।




    akb tv news 

    22.07.2026


    3/related/default