নিজস্ব প্রতিনিধিঃ
ভোটার তালিকার বিশেষ
নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ পড়া মানে নাগরিকত্ব হারানো নয়। শুক্রবার জনৈক
প্রসেনজিৎ বসুর দায়ের করা মামলায় মৌখিক পর্যবেক্ষণ দেশের সুপ্রিম কোর্টের।
শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি
মোহনার বেঞ্চ এ কথা জানিয়েছে। বিচারপতি বাগচী বিহার এসআইআর মামলার রায় উল্লেখ করে
জানান, নির্বাচন কমিশন নাগরিকত্ব নির্ধারণ করতে পারে না। বরং সন্দেহজনক কোনও
ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে, তার নাগরিকত্ব নির্ধারণের জন্য
কেন্দ্রের কাছে আবেদন করা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।পশ্চিমবঙ্গে
এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকার পর নাম বাদ যাওয়া ভোটারদের জন্য তৈরি হয়েছে
আপিল ট্রাইব্যুনাল। সেখানে প্রায় ৩৪ লক্ষ আবেদন জমা পড়েছে। কিন্তু অভিযোগ
ট্রাইব্যুনালের কাজ খুব ধীর গতিতে হচ্ছে। মাত্র ৩৮ হাজার আবেদনের শুনানি হয়েছে।
তার মধ্যে ৭০ শতাংশ আবেদনকারীর নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। সেই প্রক্রিয়ায় আরও
গতি আনতে ও সুষ্ঠুভাবে এগিয়ে যেতে মামলা দায়ের হয়েছিল। সেই শুনানিতে এমনটাই মৌখিক
পর্যবেক্ষণ আদালতের।
akb tv news
17.07.2026

