আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক জিবিতে পরিকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শনে স্বাস্থ্য সচিবঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর পরিষেবার মানোন্নয়নের জন্যে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী কাজ চলছে জিবি হাসপাতালে। সেই মোতাবেক কাজ দ্রুত  দ্রুত সম্পন্ন করতে বৃহস্পতিবার  জিবি হাসপাতাল পরিদর্শনে যান  স্বাস্থ্য সচিব কিরণ গিতে।


    বিভিন্ন বিভাগে  কাজের  অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। কথা বলেন হাসপাতালের বরিষ্ঠ ডাক্তার ও আধিকারিকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গত ১৪ জুলাই আচমকা জিবি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন। তখন তিনি হাসপাতালের পরিষেবার মানোন্নয়নের জন্যে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন।




    এদিকে জিবি হাসপাতাল থেকে চাপ কমাতে প্রসূতি বিভাগ আই জি এম হাসপাতালে নেওয়ার ঘোষণা দেন। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। তা ছাড়া অন্যান্য বিভাগেও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। স্বাস্থ্য সচিব এদিন সব কিছু খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সব কিছু ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৬ই জুলাই ২০২৬
     

    3/related/default