আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শ্যামা প্রসাদকে দেশ গড়ার অন্যতম কারিগর বলে সম্বোধন করেছেন তিনি। তাঁর অবদানকে স্মরণ করে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন নরেন্দ্র মোদী।তিনি লেখেন, “আজ দেশ অখণ্ড ভারতের অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং মহান শিক্ষাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করছে। শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ায় তাঁর যে দূরদর্শী ভাবনা ছিল, তা আজও আমাদের নতুন উদ্দীপনা জোগাচ্ছে।” একইসঙ্গে শ্যামা প্রসাদকে শ্রদ্ধা জানাতে কলমও ধরলেন প্রধানমন্ত্রী।শ্যামপ্রসাদকে নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছেন নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানিয়ে লেখেন, ” আজ, ৬ই জুলাই জাতীয়তাবাদ এবং নিঃস্বার্থ সেবার আদর্শে বিশ্বাসী কোটি কোটি  দেশবাসীর কাছে বিশেষ একটি দিন। আজ আমরা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন করছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিত্ব ছিল পাণ্ডিত্য, জনসেবা এবং উচ্চ নৈতিক মূল্যবোধের এক অসাধারণ মিশ্রণ। আধুনিক ভারতের খুব কম নেতার মধ্যেই এতগুলি গুণ একসঙ্গে দেখা যায়।”






    akb tv news 

    06.07.2026

    3/related/default