আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে। সব মিলিয়ে মোট ১৯টি অধিবেশন বসবে সংসদের দুই কক্ষেই। কেন্দ্রের মোদি সরকার এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত দুটি সংবিধান সংশোধনী বিল। এক, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিল। দুই, মহিলা সংরক্ষন আইন এবং আসন  পুনর্বিন্যাস বিল। আগের মতই এই দুটি বিলকে যৌথভাবে সংসদে পেশ করতে পারে মোদি সরকার।গত বছর আগস্টে সংসদের বাদল অধিবেশনের শেষদিন লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ  বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। ওই বিল গুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা।গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ না পান, সেটাই নিশ্চিত করতে ওই বিলগুলি আনা হয়। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। তবে বিলটিকে পাশ না করিয়ে পাঠানো হত যৌথ সংসদীয় কমিটিতে। এবার সম্ভবত ওই সংবিধান সংশোধনী বিল নিয়ে ভোটাভুটি করাতে চায় মোদি সরকার। সূত্রের খবর, আগামী ১৭ই জুলাই যৌথ সংসদীয় কমিটি ওই বিল নিয়ে রিপোর্ট পেশ করবে। এব্যাপারে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর আশা, অধিবেশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।







    akb tv news 

    05.07.2026


    3/related/default