নিজস্ব প্রতিনিধিঃ
কেন্দ্র ন্যাচরাল গ্যাস সরবরাহের উপরে যে নিষেধাজ্ঞা করেছিল, তা প্রত্যাহার
করে নিল। ইরান- আমেরিকা যুদ্ধের সময় এলএনজি সরবরাহে টান পড়েছিল হরমুজ প্রণালী বন্ধ
থাকার কারণে। তবে এবার ধীরে ধীরে সেই পরিষেবা স্বাভাবিক হচ্ছে। জ্বালানি
সঙ্কট দেখা দিতেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে একমাত্র
জরুরি ক্ষেত্রেই প্রাকৃতিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্টর ভিত্তিক
বরাদ্দ করা হয়। প্রাকৃতিক গ্যাস ব্যবহারেও রাশ টানা হয়। এবার কেন্দ্রীয়
পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি উন্নতি হতেই শক্তি
ও জ্বালানি সরবরাহও আগের মত পর্যায়ে ফিরে আসছে। এলএনজি কার্গো চলাচলও স্থিতিশীল
পর্যায়ে ফিরছে। এরপরই কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে নিষেধাজ্ঞা
প্রত্যাহার করে নিল। প্রসঙ্গত, ভারত ক্রুড তেলের চাহিদার ৮৮ শতাংশই বিদেশ থেকে আমদানি করে। প্রাকৃতিক গ্যাসের চাহিদার অর্ধেক
বিদেশ থেকে আমদানি করা হয়। প্রায় ৬৫ শতাংশ এলএনজি পশ্চিম এশিয়া থেকে আমদানি করা
হয়। হরমুজ প্রণালী দিয়ে এলএনজি ভরা জাহাজ চলাচল শুরু হতেই ইমার্জেন্সি রেস্ট্রিকশন
বা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
akb tv news
05.07.2026

.jpg)