আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের ভুমিকম্প জাপানে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

     

    জাপানে ফের ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার সকালে দেশের দক্ষিণের কিউশু উপকূলে শক্তিশালী কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। ভুমিকম্পের পর সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জন আহত হয়েছেন বলে খবর। তবে, তীব্র ভূমিকম্পে কোথায়, কতটা ক্ষতিগ্রস্থ, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।জাপান মেটেওরজিক্যাল এজেন্সি অর্থাৎ জাপানের আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের নীচে প্রায় ১০ কিলোমিটার গভীরে। জাপানের ওকি থেকে ৪ কিমি ছিল ভূমিকম্পের কেন্দ্র। এদিকে, ভূমিকম্পের পর কুমামোটো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি আফটারশকের জরুরি সতর্কতা জারি করেছে জাপান সরকার। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উপকূলবর্তী এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উপকূলের কাছে বসবাসকারী প্রত্যেককে নিরাপদ ও উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

     

     




    akb tv news 

    28.07.2026


    3/related/default