আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিম বাংলায় তৃণমূল আমলে কাটমানি, দুর্নীতি এই শব্দগুলো অহরহ সামনে আসত। রাজ্যে পালাবদলের পরই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দেয় নতুন সরকার। দুর্নীতিতে যুক্ত থাকলে কোনও ভাবেই পার পাওয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কাটমানি, দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন, সেজন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। মঙ্গলবার এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ জানানোর জন্য চারটি টোল ফ্রি নম্বর জানানো হল।এদিন ভবানী ভবনে ওই হেল্পলাইন নম্বরগুলির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বার্তা, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই। সেই লড়াইয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। রাজ্যের স্পষ্ট বার্তা, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করা হবে।





    akb tv news 

    28.07.2026


    3/related/default