নিজস্ব প্রতিনিধিঃ
কলকাতা হাই কোর্টে ফের
ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিলল না সার্বিক রক্ষাকবচ।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, অভিষেকের তো রক্ষাকবচ রয়েছে। আবার কী প্রয়োজন?
তৃণমূল নেতার আইনজীবী কপিল সিব্বল জানান, রক্ষাকবচ আছে একটি মামলায়। ডিজে
মন্তব্যের জেরে মামলায় রক্ষাকবচ রয়েছে। তাঁরা সার্বিক রক্ষাকবচের আবেদন করছেন।
বিচারপতির পর্যবেক্ষণ, সব ক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ কীভাবে দেয়া যায়? এতে
তদন্তে ক্ষতি হতে পারে। রাজ্যের আইনজীবী এসভি রাজু জানান, তাঁর সময় লাগবে। আগামী
৩০ জুলাই পরবর্তী শুনানি।জানা গিয়েছে, অভিষেকের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় ৮টি
মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ডিজে মন্তব্য মামলায় রক্ষাকবচ রয়েছে। বাকি মামলা গুলিতে
রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক। বৃহস্পতিবার সেই মামলা শুনানির জন্য
ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল
সিব্বল আদালতে সব মামলার রক্ষাকবচের আবেদন করেন। বিচারপতি জানান, এক একটা অভিযোগ
এক এক রকম। সবক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ কীভাবে দেওয়া যায়? এতে তদন্তের ক্ষতি
হতে পারে বলে তিনি জানান।
akb tv news
23.07.2026

