নিজস্ব প্রতিনিধিঃ
নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলা গুলির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্র
সরকারের ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা। তিনি এই পদক্ষেপকে একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করে বলেন, এর
মাধ্যমে দেশের কোটি কোটি ছাত্র-ছাত্রীর স্বার্থ সুরক্ষিত হবে।বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে তিনি বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত এই সিদ্ধান্ত
কেন্দ্র সরকারের তরুণ প্রজন্মের কঠোর পরিশ্রম, মেধা ও ভবিষ্যৎ রক্ষার প্রতি অটল অঙ্গীকারেরই
প্রতিফলন।ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ফলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে
দ্রুত, কঠোর এবং আপসহীন বিচার নিশ্চিত করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নেতৃত্বের প্রশংসা করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, এই উদ্যোগ প্রমাণ করে যে
কেন্দ্র সরকার ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষা এবং সরকারি পরীক্ষার বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ
রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
akb tv news
23.07.2026

