প্রশ্ন ছিল একটাই কারা
‘আসল’ ? মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল নাকি
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল? শীর্ষ নেতাদের মধ্যে এনিয়ে দড়ি টানাটানি
অব্যাহত ছিল। ভঙ্গুর জোড়াফুল শিবিরের
ছত্রাখান অবস্থায় সবচেয়ে চাপে দলের সাধারণ কর্মীরা। কাকে সামনে রেখে এগোবেন তাঁরা,
বুঝতে পারছেন না। এর চূড়ান্ত ফয়সালা চেয়ে আলিপুর আদালতে মামলা দায়ের করেছিলেন
ঘাসফুল শিবিরের কর্মীরা। সেই মামলার রায় ঘোষণা হল রবিবার। আদালত জানাল, ঋতব্রত
বন্দ্যোপাধ্যায়দের দলটাই ‘আসল তৃণমূল’। অরূপ রায় যে দলের সর্বভারতীয় চেয়ারপার্সন,
সেটাই দলের আসল পরিচয়। এদিন সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই খবর
জানান। সেইসঙ্গে তিনি এও জানান, আলিপুর আদালতের এই রায়ের কপি হাতে পেলে তা
নির্বাচন কমিশনে পাঠানো হবে নিজেদের স্বপক্ষে প্রমাণ আরও জোরাল করতে। ছাব্বিশের ভোটে গোহারা হারের পর তৃণমূল কংগ্রেস পরিবার
ভেঙে তছনছ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃ্ত্বাধীন কালীঘাট তৃণমূল ক্রমশ
ক্ষয়িষ্ণু, দলের অভ্যন্তরের ‘বিদ্রোহে’ জেরবার। আর উলটো দিকে উলুবেড়িয়া পূর্বের
বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘আসল’ তৃণমূলের ঘর ভরে উঠছে। যত সময়
যাচ্ছে, মমতাকে একা করে একে একে তৃণমূল নেতারা ভিড়ছেন ঋতব্রত
শিবিরে।এখন দেখার এই দুঃসময়ে মমতার সঙ্গে কতজন ঠিকে থাকতে পারে। সেটাই এখন দেখার।
akb tv news
11.07.2026

