নিজস্ব প্রতিনিধিঃ
এবার শিল্প নগরী মুম্বইয়ের
বিখ্যাত তাজ হোটেলে বোমাতঙ্ক। রবিবার মুম্বই পুলিশের কাছে এল উড়ো ফোন। যেখানে দাবি
করা হয়, দাউদের লোকেরা বোমা রেখে গিয়েছে তাজ হোটেলে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই
ব্যাপক আতঙ্ক ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। যদিও
সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, ফোন নম্বরটি শনাক্ত করা
হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।পুলিশের দাবি অনুযায়ী, রাত সাড়ে ১২টা নাগাদ নভি
মুম্বইয়ে পুলিশের কন্ট্রোলরুমে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয়,
আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম অভিজাত তাজ হোটেলে বোমা রেখে এসেছে। ফোন পাওয়ার
সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। তাজ হোটেলে পুলিশের একাধিক দল, ক্রাইম ব্রাঞ্চ এবং
বোম স্কোয়াড শুরু করে তল্লাশি অভিযান। গোটা হোটেল খুঁটিয়ে তল্লাশি চালানো হলেও
সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি।
akb tv news
12.07.2026

