আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শুভেন্দু অধিকারীর করা পুরনো একটি মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিম বাংলায় তৃণমূল আমলে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকত। বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কর্মীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তৎকালীন বিরোধী দল বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল বিধায়করা পুলিশি নিরাপত্তা নিয়েই বিধানসভায় প্রবেশ করতেন। স্পিকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলাই চলছিল এতদিন ধরে। বিধানসভার ভিতরে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট নির্দেশিকা লঙ্ঘন করা হচ্ছে, তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মর্মে শুভেন্দুর করা আদালত অবমাননার মামলাই সোমবার খারিজ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবারের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, এই মামলা আর তিনি এগিয়ে নিয়ে যেতে চান না। শুভেন্দু অধিকারীর দায়ের করা ওই আদালত অবমাননার আবেদন খারিজ করে বিচারপতি মন্তব্য করেন, “মানুষকে শান্তিতে থাকতে দিন।”বিধানসভার সচিব নিরাপত্তা রক্ষীদের প্রবেশের ক্ষেত্রে একই নিয়ম জারি করলেও তৎকালীন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেটিতে মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এই মামলায় রাজ্যের আইনজীবীর অভিযোগ, বার বার নোটিস দেওয়া হলেও অন্য পক্ষ আসেনি। এটি শাস্তিযোগ্য অপরাধ। রাজ্যের আইনজীবী আর্জি জানান, রুল জারি করা হোক। যদিও বিচারপতি শুধু এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চান না বলে জানিয়ে দেন।






    akb tv news 

    27.07.2026


    3/related/default