আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বামেদের উদ্দেশ্যে বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ২১শে জুলাই মঙ্গলবার তৃণমূলের শহিদ দিবস পালনের মঞ্চ থেকে ফের বামেদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়ে তিনি বলেন, “আমাদের শেষ করার পর ওরা আপনাদের শেষ করে দেবে।”এদিন শহিদ দিবসে বক্তব্য রাখতে গিয়ে বামপন্থী শিল্পী চন্দন সেনের কথা টেনে আনেন মমতা। তিনি বলেন, “আমি একজনকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আমাদের দলের না হলেও তিনি একজন বিখ্যাত শিল্পী। নাম চন্দন সেন। আমি তাঁর একটা ভিডিয়ো দেখছিলাম। এরা অ্যাকাডেমি অব ফাইন আর্টসও নাকি দখল করতে গিয়েছিল। তা নিয়ে উনি বলেছেন, ‘এরকম তো আমরা জীবনে দেখিনি।’ তিনি বলেছেন, ‘এই একটা সময় সবাইকে উঠে দাঁড়াতে হবে। একজোট হয়ে লড়াই করতে হবে।’ আমি এটাকে সমর্থন করি।” এরপরই বামেদের বার্তা দিয়ে মমতা বলেন, “আমি আগেই বলেছিলাম। বাবুল-দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন বলেছিলাম, যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি। বাংলাতেও করি। আমার কারও প্রতি কোনও ইগো নেই। কারও প্রতি কোনও অসন্তোষ-ক্ষোভ নেই। তা না হলে মনে রাখবেন, আজকে যাঁরা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিটিং মিছিল করছেন। আমাদের শেষ করার পর ওরা আপনাদের শেষ করে দেবে। আমি চাই না, গণতন্ত্র শেষ হোক। গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনও যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে, তাহলে মনে রাখবেন, সবাইকে এক হয়ে লড়া দরকার।” প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর কালীঘাটের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করতে গিয়ে বামেদের বার্তা দিয়ে মমতা বলেছিলেন, “আমি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন, এনজিও-কে বলব জোট বাঁধুন। আমরা বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ গড়তে চাই। বাম, অতিবাম, যে কোনও জাতীয় দল, যে যেখানে আছেন, আসুন আমরা জোট বাঁধি।







    akb tv news 

    21.07.2026



    3/related/default