আজ হাবড়া বাণীপুরের বিবেকানন্দ ভবনে, সেন্টার ফর পাবলিক হেলথ অ্যান্ড হাইজিন রিসার্চ এর উদ্যোগে আবাসিকদের জন্য একটি বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত আবাসিকদের রক্তে শর্করার মাত্রা এবং রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ডায়াবেটিস, হৃদ্রোগ ও অন্যান্য অসংক্রামক রোগের প্রাথমিক ঝুঁকি নির্ণয় এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
আবাসিকরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আরশিকথা কোলকাতা সংবাদ
১১ই জুলাই ২০২৬


.jpeg)


