আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ট্রাফিক কর্মী অপহরণের ঘটনায় ধৃত দুই আসামিঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    শহরে চাঞ্চল্যকর ট্রাফিক পুলিশের এএসআই  কে অপহরণের ঘটনায় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে  ২ যুবককে।  ধৃতদের শনিবার  আদালতে সোপর্দ করে পশ্চিম আগরতলা  থানার পুলিশ।


    ধৃতরা হলো  প্রণয় মজুমদার ও প্রসেনজিৎ পাল। তাদের বাড়ি রাজধানী আগরতলার মধুবন কাঠালতলী ও অপর জনের বাড়ি পশ্চিম প্রতাপগড় জুয়েল ক্লাব সংলগ্ন  এলাকায় । তাদেরকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে  আদালতে তোলা  হয়। পুলিশ তাদের কাস্টডিতে এনে জোর জিজ্ঞাসাবাদ চালাতে চাইছে।

    উল্লেখ্য সম্প্রতি রাজধানীর বটতলা এলাকা থেকে প্রকাশ্য  দিবালোকে  এক ট্রাফিক এ এস আই কে গাড়িতে তুলে অপহরণ করা হয়েছিল। পরে স্টিল ব্রিজ এলাকায় দুষ্কৃতীরা ওই ট্রাফিক আধিকারিককে ফেলে চলে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি আটক করেছিল। এখন দুই অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হলো। তাদের জিজ্ঞাসাবাদ করে কি বের হয়ে আসে তার উপর শহরের নিরাপত্তা সংক্রান্ত অনেক কিছু নির্ভর করছে বলে সাধারণ সাধারণ মানুষের অভিমত।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১১ই জুলাই ২০২৬
     

    3/related/default