আমবাসায় উদ্ধার হলো মানব কঙ্কাল। আমবাসা নতুন পল্লী এলাকায় চান্দ্রাই ছড়া থেকে উদ্ধার হয় এই কঙ্কাল। ছড়ার জল এবং স্থল মিলিয়ে কঙ্কালটি পড়েছিল। শনিবার সকালে ছড়ার পাশে কাজ করতে গিয়ে শ্রমিকরা কঙ্কালটি দেখতে পায়। জাগার মালিক আমবাসা থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যায় আমবাসা থানার পুলিশ। ছুটে যান আমবাসা থানার ওসি নন্দন দাস। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে ।
ঘটনাস্থলে ছুটে যান ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই । আসেন ডিসিএম, ফরেন্সিক টীম এবং চিকিৎসককের দল। ডি সি এম এর উপস্থিতিতে ফরেনসিক টিম মানব কঙ্কালটির পরীক্ষা-নিরীক্ষা করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উচুই জানান নতুন পল্লী এলাকার চান্দ্রাই ছড়াতে একটি মানব কঙ্কাল পাওয়া যায়। এখন তদন্তক্রমে জানা যাবে কঙ্কালটি কার বা কোথায় থেকে এসেছে। তিনি জানান আনুমানিক মাসখানেকের উপর হবে এই কঙ্কালটি। কারণ দেহের কোন অংশেই মাংস নেই। হয়তোবা জলের স্রোতে তা ধুয়ে নিয়ে গেছে।তিনি জানান প্রাথমিক তদন্তে জানা গেছে এই মানব কঙ্কালটি কোন এক পুরুষের হবে। ফরেনসিক টিম তদন্তক্রমে হয়তোবা এর সঠিক তথ্য পাওয়া যাবে। ঘটনা ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫ জুলাই ২০২৬


.jpeg)
.jpeg)
.jpeg)