নিজস্ব প্রতিনিধিঃ
সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তীতে সাড়া দেশের সাথে রাজ্যেও সম্প্রীতি সংকল্প অভিযানের সুচনা হয় শনিবার। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্যে এই অভিযানের আনুষ্ঠানিক সুচনা হয়। বিজেপির প্রদেশ অফিসের মিলনায়তনে এই আয়োজনে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী কিশোর বর্মণ প্রমুখ দলীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে জানান যে সন্ত রবি দাসের ৬৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে দলের তরফে। এরই অঙ্গ হিসেবে এদিন দলীয় কার্যালয়ে এক কর্মশালার আয়োজন করা হয়।
akb tv news
25.07.2026

