আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাত দফা দাবিতে উপজাতীয় যুব ফেডারেশনের তিন ঘণ্টার গণঅবস্থান।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে শুক্রবার আগরতলার সার্কিট হাউস এলাকায় তিন ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করে উপজাতীয় যুব ফেডারেশন। এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।গণঅবস্থান থেকে সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়। তাদের প্রধান দাবি, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা ৫১ হাজার ৭৮৪টি পদ দ্রুত পূরণ করতে হবে।এছাড়া, টিটিএএডিসিতে এলডিসি-সহ বিভিন্ন পদে ১২০ জনের নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজন-পোষণের অভিযোগের নিরপেক্ষ  তদন্তের দাবি জানানো হয়। সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ এবং ১১০টি ডেপুটি প্রজেক্ট অফিসার ও সাব-জেডডিও পদে নিয়োগ দ্রুত সম্পন্ন করার দাবিও তোলা হয়।সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে সংবিধানের ১২৫তম সংশোধনী বিল পাস করে টিটিএএডিসিকে অধিক ক্ষমতা ও সাংবিধানিক অধিকার প্রদান, ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং রাজ্যের সকল সরকারি ও বে-সরকারি   মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ককবরক বিষয় চালুর পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষক ও সহকারী অধ্যাপক নিয়োগ।এছাড়া, খুমুলুঙে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস স্থাপন, জম্পুইজলা মহকুমায় একটি সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা এবং এডিসি এলাকায় প্রতি মাসে ন্যূনতম ২০ দিন কর্ম সংস্থানের ব্যবস্থার দাবিও জানানো হয়।গণঅবস্থান থেকে সংগঠনের নেতারা দাবি করেন, উত্থাপিত দাবিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।

     







    akb tv news 

    03.07.2026

    3/related/default