নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিম থানার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ৩০ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে রবিবার প্রকৃত মালিকের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন থানার ওসি রানা চ্যাটার্জি। তিনি জানান থানায় বিভিন্ন সময় ফোনের মালিকরা তাদের ফোন হারানোর জন্য অভিযোগ দাখিল করেছিল। পুলিশ সি অভিযোগ মুলে গ্রাউন্ড লেবেলে তদন্ত শুরু করে প্রজুক্তির সাহায্য নিয়ে এই মোবাইল ফোন গুলি উদ্ধার করতে সমর্থ হয়। রবিবার এই উদ্ধার করা ফোনগুলি তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই হারানো ফোন গুলি পেয়ে অত্যন্ত খুশি ফোনের মালিকরাও। পুলিশের এই ভুমিকার প্রশংসা ও করেন হারানো ফোন ফিরে পাওয়া ফোনের মালিকরা।
akb tv news
12.07.2026

