আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘যোদ্ধা’ ওয়েব সাইটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বুধবার ত্রিপুরা ইনফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের সভা কক্ষে ‘যোদ্ধা’ ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এদিন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী সমীপেষু" কার্যক্রম এবার মহকুমা পর্যায়ে করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার প্রথমবার মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠিত হয় কাঞ্চনপুরে। এদিন উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন এবং কাঞ্চনপুর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে কাঞ্চনপুর মহকুমা শাসকের কনফারেন্স হলে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি। এদিন বেলা ১১টায় কাঞ্চনপুর মহকুমা শাসক কনফারেন্স হলে অনুষ্ঠিত ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করার আগে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের নতুন ডিজিটাল পোর্টাল "যোদ্ধা" -এর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।ত্রিপুরা ইনফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী করে তুলতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘মুখ্যমন্ত্রী সমীপেষুএখানে যেটা আমি শুরু করেছিলাম তার ৬৮টি পর্ব সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে অভিজ্ঞতার নিরিখে বুঝলাম যে মানুষ দুর-দুরান্ত থেকে এখানে আসতে পারে না। তাই আমরা দুটি জেলায় শুরু করলাম। এর আগে আমাদের ধলাই জেলায় হয়েছিল, তাতে সাফল্য এসেছে বলে তিনি জানান।







    akb tv news 

    15.07.2026

    • নবীনতর

      ‘যোদ্ধা’ ওয়েব সাইটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    3/related/default