আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সব মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিষেক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদলের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর অভিযোগ উঠছে। সেবাশ্রয় থেকে ডিজে মামলা, তৃণমূলের সই কাণ্ড-সহ একাধিক মামলা হয়েছে। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে কত মামলা রয়েছে তা জানতে চেয়েছে আদালত। বুধবারের মধ্যে রাজ্যের কাছে জবাব তলব করেছে উচ্চ আদালত। সেবাশ্রয়, বিভিন্ন দুর্নীতি, ডিজে মামলা-সহ একাধিক মামলায় জর্জরিত অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে। একাধিক মামলার তদন্তে সিআইডি, রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তিনি। ডিজে ও সই জাল মামলায় আদালতের রক্ষাকবচ রয়েছে অভিষেকের কাছে। এবার বাকি সব মামলায় রক্ষাকবচ চাইলেন তিনি। মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠেছে। কত মামলা রয়েছে তা জানতে চেয়েছে আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, আদালতের ধমকের পর বুধবার ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই ‘ডিজে মামলা’য় চাপে অভিষেক। একবার সিআইডি তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা উঠতেই আদালতে ছোটেন ‘যুবরাজ’। বিতর্কিত ডিজে মন্তব্য তাঁর-ই, স্বীকার করে নেন অভিষেক।

     






    akb tv news 

    15.07.2026


    3/related/default