আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দত্তক বিধিমালা নিয়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আগামী বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনের হল নং-১-এ “State Orientation Training on Adoption Regulations, 2022” শীর্ষক রাজ্যভিত্তিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন করেন  মন্ত্রী  টিঙ্কু রায়। অনুষ্ঠানে দত্তক সংক্রান্ত বিধিমালা, শিশু সুরক্ষা, আইনগত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রশিক্ষণ কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলার সংশ্লিষ্ট আধিকারিক, শিশু কল্যাণ কমিটির সদস্য, চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনের প্রতিনিধিরা এবং দত্তক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্যান্য অংশীজনরা অংশ নেন। দত্তক ব্যবস্থাকে আরও স্বচ্ছ, দ্রুত ও শিশুকেন্দ্রিক করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দপ্তর সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের মাধ্যমে Adoption Regulations, 2022 সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেওয়া হবে, যাতে ভবিষ্যতে দত্তক সংক্রান্ত পরিষেবা আরও কার্যকরভাবে প্রদান করা যায়। এ দিন এ সম্পর্কে সংবাদ মাধ্যমে জানান দফতরের মন্ত্রী টিংকু রায়। 







    akb tv news 

    09.07.2026

    • নবীনতর

      দত্তক বিধিমালা নিয়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি।।AKB TV News

    3/related/default