বৃহস্পতিবার ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব । ওই দিন বিকাল ৩টায় আশ্রম চৌমুনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হবে। রথযাত্রার সূচনা করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু । এছাড়া উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষ রামপদ জমাতিয়া ও সাংসদ রাজীব ভট্টাচার্য।
প্রভু জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা সাতদিন গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন। থাকবে রথের মেলা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি। গুন্ডিচা মন্দিরের প্রতিদিন থাকবে আধ্যাত্মিক নাটক, ভজন ও নৃত্য। প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের মধ্যে সুস্বাদু কৃষ্ণপ্রসাদম বিতরণ করা হবে। আগামী ২৪ জুলাই উল্টো রথের মাধ্যমে এই রথযাত্রা উৎসব শেষ হবে।
সমাপনী অনুষ্ঠানে মুখ্য অতিথির হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মন্দির কতৃপক্ষের তরফে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৫ই জুলাই ২০২৬

.jpeg)

