দুই ভাই এর মধ্যে জায়গা নিয়ে বিবাদ। বিবাদের জেরে মামলা গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত উচ্চ আদালতের রায়ে আগরতলা পুর নিগম বড় ভাই এর দালান ভেঙে দেয়। ঘটনা রাজধানীর মঠ চৌমুহনী এলাকায়। অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করার খেসারত দিলেন বাড়ির মালিক দীপক পাল। দীপক পালের বাড়িটি বুধবার আদালতের নির্দেশ মূলে ভেঙে দেয় পুর নিগমের কর্মীরা। জানা যায় দীর্ঘদিন ধরেই দুই ভাই দীপক পাল এবং চয়ন পালের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল।
পারিবারিক বিবাদের দরুন মামলা গড়ায় উচ্চ আদালতে। আদালত রায় দেয় দীপক পালের বাড়িটি ভেঙে দেওয়ার জন্যে। সেই অনুযায়ী পুর নিগমের কর্মীরা বাড়ি ভাঙার কাজ শুরু করে। বাড়ির রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদের জেরে এই সমস্যার সূত্রপাত।
২০২০ -২১ সালে আগরতলা পুর নিগমের ইস্ট জোনাল এসিস্ট্যান্ট কমিশনার বাড়িটি ভাঙ্গার নির্দেশ জারি করেছিলেন। তারপর দুই ভাই এই মামলা হাইকোর্টে নিয়ে যায় এবং হাইকোর্টের রায়ের মোতাবেক আগরতলা পুরো নিগম দীপক পালের বাড়িটি ভাঙতে তৎপরতা দেখায়। পুরো নিগমের এক কর্মী জানান অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক দীপক পালের বিল্ডিংটির একটা অংশ অবৈধভাবে গড়ে উঠেছিল। পুরো নিগম অনেক আগেই বিল্ডিংটি ভাঙার নির্দেশ দেয়। শেষপর্যন্ত হাইকোর্টের রায়ের পর পুর নিগম এই কাজে হাত দেয়। এদিকে আদালতের রায়ে এবং জায়গা নিয়ে বিবাদের জেরে এই পরিণতিতে ক্ষোভ ব্যক্ত করেন দীপক পালের পরিবার।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৫ই জুলাই ২০২৬


.jpeg)
