আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সচিবালয়ে অসমের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ মন্ত্রী সুশান্ত চৌধুরীর।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ

    ত্রিপুরা সরকার গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ, কার্যকর এবং জনমুখী করে তুলতে ধারাবাহিক সংস্কার ও উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার  সচিবালয়ে আসাম সরকারের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকালে দুই মন্ত্রীর মধ্যে খাদ্য ও গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় আরও দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব পরিষেবা পৌঁছে দেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন তাঁরা। বৈঠকে খাদ্য ও ভোক্তা বিষয়ক পরিষেবায় উভয় রাজ্যের অভিজ্ঞতা ও সেরা উদ্যোগ গুলিও ভাগ করে নেওয়া হয়। আলোচনায় ত্রিপুরায় জাতীয় খাদ্য নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, গণবণ্টন ব্যবস্থার সার্বিক কার্যক্রম, পরিষেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার জনস্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ এবং নাগরিকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য ও গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনগণকেন্দ্রিক করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাবে। তিনি বলেন, জনস্বার্থে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং খাদ্য ও গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনগণকেন্দ্রিক করে তুলতে আমাদের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








    akb tv news 

    11.07.2026

    • নবীনতর

      সচিবালয়ে অসমের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ মন্ত্রী সুশান্ত চৌধুরীর।। AKB TV News

    3/related/default