আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    লোক ভবনে স্ব-গণনার মাধ্যমে জনগণনা ২০২৭-এর প্রক্রিয়ায় অংশ নিলেন রাজ্যপাল।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শুক্রবার সকালে আগরতলার লোক ভবনে স্ব-গণনার মাধ্যমে জনগণনা ২০২৭-এর প্রক্রিয়ায় অংশ নেন।আজ লোক ভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাজ্যপাল নিজেই অনলাইনের মাধ্যমে নিজের তথ্য নিবন্ধন করেন। এর মাধ্যমে জনগণনা ২০২৭-এ স্ব-গণনার প্রক্রিয়াকে উৎসাহিত করার বার্তা দেওয়া হয়।এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে ডিজিটাল পদ্ধতিতে স্ব-গণনায় অংশগ্রহণের জন্য সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণনা ২০২৭-কে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে স্ব-গণনার ব্যবস্থা চালু করা হয়েছে।




     

    akb tv news 

    17.07.2026

    3/related/default