আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তুমি ভিজবে কদমপাতা? - আরণ‍্যক বসু

    আরশি কথা

    তুমি ভিজবে কদমপাতা?


    ( এলো বরষা যে সহসা মনে তাই...

    রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যাই....

    সতীনাথ মুখোপাধ্যায়ের কালজয়ী বর্ষাসঙ্গীত )


    এসো   অবাক মেঘের আকাশ , 

    আমার  মাটির উঠোন জুড়ে;

    তুমি      ভিজবে কদমপাতা?

     সতী     নাথের পাগল সুরে ...


    যখন    বাংলা ক‍্যালেন্ডারে,

    শ্রাবণ  ছায়া ঘনায় বনে ;

    তখন     তোমার মতো সুজন,

    ধানের   বীজতলাটি বোনে।


    এখন    পাগল বৃষ্টি বৃষ্টি...

    শালিখ  মাখবে দুটি ডানায় 

    চাতক  তুমিই মেঘ ভেঙেছো ?

    বাদল    মেঘের শামিয়ানায়?


    আমার    ছোট্টোবেলার মন,

    হাঁটে        মাথায় বিশাল ছাতা,

    আমি       কাঁঠালচাঁপার হাসি, 

     তুমি         গন্ধরাজের পাতা...


    শাওন     অনেক দিনের পরে!

    বুকে       লাল দোপাটির চারা;

    আমি      ভিজে শিউলির  পাড়ায়,

    দেখি      মেঘে ঢাকা সেই তারা...


    আরণ‍্যক বসু


    আরশিকথা সাহিত্য


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৬শে জুলাই ২০২৬

     

    3/related/default