আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা শুরু ২২শে জুলাই থেকে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ২২শে জুলাই থেকে শুরু হবে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা ও সাত দিনব্যাপী মেলা। পাহাড় ও সমতলের মানুষের এই মিলনমেলাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। সোমবার অনুষ্ঠিত হয়েছে জারি পূজা। যার মাধ্যমে খার্চি পূজার আনুষ্ঠানিক প্রস্তুতির সূচনা হয়।ত্রিপুরার রাজ-ঐতিহ্য ও লোকবিশ্বাস অনুযায়ী, চৌদ্দ দেবতার মূল পূজার আগে জারি পূজা অনুষ্ঠিত হয়। এই আচারকে মঙ্গলাচরণ ও শুদ্ধিকরণের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এর মাধ্যমে পূজাস্থলকে পবিত্র করা, অশুভ শক্তি ও বিঘ্ন দূর করা এবং চৌদ্দ দেবতার পূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার প্রার্থনা করা হয়।মঙ্গলবার অনুষ্ঠিত হবে চৌদ্দ দেবতার অধিবাস। সন্ধ্যায় হাওড়া নদীতে চৌদ্দ দেবতার বিগ্রহের পবিত্র স্নান সম্পন্ন হওয়ার পর বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। এরপর বুধবার সকাল থেকে শুরু হবে সাত দিনব্যাপী খার্চি পূজার মূল আনুষ্ঠানিকতা।আগামী ২২শে জুলাই খার্চি  পূজা ও মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রাজ্য সরকারের একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।

     





    akb tv news 

    20.07.2026


    3/related/default