আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্রাবনের প্রথম সোমবার শিব মন্দিরে ভক্তদের ঢল।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    শ্রাবণ মাসের ৩ তারিখ প্রথম সোমবার। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। ভোর থেকেই বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও ধুতুরা নিবেদন করে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন অসংখ্য ভক্ত।হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হলাহল বিষ পান করে মহাদেব সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই বিষের জ্বালা প্রশমিত করতে দেবতারা তাঁর মস্তকে জল ঢেলেছিলেন। সেই ঘটনার স্মরণে শ্রাবণ মাসজুড়ে শিবলিঙ্গে জল নিবেদন বা ‘জলাভিষেক’-এর প্রথা প্রচলিত রয়েছে।এছাড়া, বিশ্বাস করা হয় যে এই মাসেই দেবী পার্বতী মহাদেবকে স্বামীরূপে লাভের আশায় কঠোর তপস্যা করেছিলেন। সেই থেকেই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভক্তরা উপবাস পালন, শিবলিঙ্গে জলাভিষেক এবং বিশেষ পূজার মাধ্যমে সুখ, শান্তি ও মনস্কামনা পূরণের প্রার্থনা করেন।এদিন বিভিন্ন শিব মন্দিরে বিশেষ পূজা, ভজন-কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তরা পূজা-অর্চনায় অংশ নেন এবং মহাদেবের আশীর্বাদ কামনা করেন। 








    akb tv news 

    20.07.2026

    3/related/default